অসুখে চিকিৎসা পাননি, মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা আট মাস রোগ-শোকে ভুগে বিনা চিকিৎসায় মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ হালদারকে (৬৭)। নাটোরের গুরুদাসপুর পৌর সদরে এই মুক্তিযোদ্ধার সংসারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।বৈদ্যনাথ হালদারের স্ত্রী টুলু রানী জানান, তাঁদের কোনো জমি নেই। অন্যের জায়গায় ঘর তুলে বাস করেন। জীবদ্দশায় তাঁর স্বামী বাস চালিয়ে সংসার চালাতেন। অভাবের কারণে ছেলেমেয়েদের পড়ালেখা করাতে পারেননি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁর বাঁ পা কেটে ফেলতে হয়। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সংসারে অভাব দেখা দেয়। গত সোমবার রাতে তিনি মারা যান।গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এন এম মঈনুল ইসলাম বলেন, একজন মুক্তিযোদ্ধার করুণ মৃত্যুতে তিনি শোকাহত। তাঁর পরিবারকে বাড়ি করার জন্য একখণ্ড খাসজমি দেওয়ার প্রক্রিয়া চলছে।