অসুস্থ আছিরনের গায়ে কম্বল জড়িয়ে দিলেন বন্ধুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেও-য়ানগঞ্জ উপজেলার ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল নিতে আসেন গুজিমারী গ্রামের অসুস্থ আছিরন (৬০)। বন্ধুসভার সদস্যরা তাঁর গায়ে কম্বল জড়িয়ে দিলে তিনি বলেন, ‘বাবা, তোমরা বাইচা থাহো।’ গতকাল বুধবার ও গত মঙ্গলবার জামালপুরের দেওয়ানগঞ্জ, রাঙামাটির নানিয়ারচর, সাতক্ষীরার তালা ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২৯৬ জন দুস্থকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় কম্বল দেওয়া হয়।ঢাকার বাইরের আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: জেলা শহর থেকে নদীপথে ৪০ কিলোমিটার উত্তরে নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের কমতলীপাড়ায় ৫১ জন দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়। সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা সৃষ্টির ক্ষেত্রেও অনুকরণীয় একটি প্রতিষ্ঠান। কম্বল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বুড়িঘাট মৌজার প্রধান অমিত দেওয়ান, মাইচছড়ি মৌজার প্রধান উদয়ন দেওয়ান, বন্ধুসভার উচাচিং মারমা, উড়াল মণি চাকমা প্রমুখ।সাতক্ষীরা: তালার বিভিন্ন গ্রামের ১২৫ জনকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহাপুর সিরাজউদ্দিন গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান গাজী, শিক্ষক আজিজুর রহমান, বন্ধুসভার প্রকাশ পাত্র, অরূপ পাল প্রমুখ। জামালপুর: দেওয়ানগঞ্জের ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকালে শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে ৭০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, দেওয়ানগঞ্জ থানার উপপরিদর্শক রিপন কুমার পাল, বন্ধুসভার তৌফিকুল ইসলাম, দ্বীপ সরকার প্রমুখ। সোমবার রাতে জামালপুর শহরে বিভিন্ন এলাকায় ভাসমান শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে ৩০টি কম্বল বিতরণ করা হয়।কলাপাড়া (পটুয়াখালী): শহরের বিভিন্ন এলাকার বৃদ্ধ নারী ও পুরুষ এবং প্রতিবন্ধী ৫০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন, কলাপাড়া বন্ধুসভার মো. হেমায়েত উদ্দিন, মো. জাফর উল্লাহ প্রমুখ।