অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত এক কসাইকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালতের আদেশে অবিক্রীত প্রায় ৬০ কেজি মাংস নদীর ধারে পুঁতে ফেলা হয়। শেরপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, গতকাল শুক্রবার ইদ্রিস আলী (৪৫) নামের উপজেলার ফুলবাড়ী গ্রামের ওই কসাই নিজ বাড়িতে গোপনে অসুস্থ গরু জবাই করে ফুলবাড়ী বাজারে মাংস বিক্রি করতে থাকেন। সংবাদ পেয়ে সকাল ১০টায় তাঁকে আটক করা হয়। পরে মাংস পরীক্ষা করে তা খাওয়ার অনুপযোগী বলে জানানোর পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত ইদ্রিস আলীকে কারাদণ্ড দেন।