অসুস্থ তরিকুলের জন্য দোয়া কামনা বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সুস্থতার জন্য দোয়ার অনুষ্ঠান করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়ার আয়োজন করা হয়।
বিএনপির নেতা নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, শামীমুর রহমান, আবদুস সালাম আজাদ প্রমুখ দোয়ায় অংশ নেন।