পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা মাদ্রাসার শিক্ষক মো. ছয়াদাতুল্লাহ এক বছরের বেশি সময় ধরে প্যানসাইটোপেনিয়া রোগে ভুগছেন। এ রোগের ফলে অ্যাপপোস্টিক অ্যানিমিয়া (রক্তশূন্যতা) দেখা দেয়। এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। গত বছর জুলাই থেকে ওষুধ, রক্ত দেওয়া ও রক্ত পরীক্ষা বাবদ প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকা খরচ হচ্ছে। এত দিন বিভিন্ন দিক থেকে সহায়তা নিয়ে চিকিৎসা চালিয়ে এলেও এখন আর পারছেন না।ছয়াদাতুল্লাহর স্ত্রী ফাতেমা বেগমও ভীষণ অসুস্থ হয়ে শয্যাশায়ী। প্রায় দুই বছর আগে কেরোসিনের চুলা বিস্ফোরণ হয়ে তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। বর্তমানে তিনি দুই হাত দিয়ে কোনো কাজ করতে পারেন না। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যে ছয় লাখ টাকা খরচ হয়েছে। এ অবস্থায় সহায়সম্বলহীন হয়ে পড়েছে পরিবারটি। তাই তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য হূদয়বান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন মো. ছয়াদাতুল্লাহ।সাহায্য পাঠানোর ঠিকানা: মো. এনায়েত উল্লাহ, সঞ্চয়ী হিসাব নম্বর ১৫৯২১০২০০০০০৩৭, প্রাইম ব্যাংক লিমিটেড, বিজয়নগর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।