অসুস্থ মতিন চৌধুরীকে দেখতে গেলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের অসুস্থ নেতা আবদুল মতিন চৌধুরীকে দেখতে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর সিদ্ধেশ্বরীর বাসভবনে যান। এ সময় তিনি বর্ষীয়ান এই নেতার পাশে কিছু সময় কাটান এবং তাঁর আশু রোগমুক্তি কামনা করেন। খবর ইউএনবির।দলের চেয়ারপারসনকে কাছে পেয়ে আবদুল মতিন চৌধুরী আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় দলের শীর্ষ পর্যায়ের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মোসাদ্দেক আলী ফালু, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, তৈমুর আলম খন্দকার, কাজী মনিরুজ্জামান এবং মাহফুজুর রহমান তাঁর সঙ্গে ছিলেন।