অসুস্থ মেয়রকে ঢাকায় স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদ্রোগে আক্রান্ত মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ূনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
মেয়রের পরিবার সূত্র জানায়, শনিবার দুপুরে পৌরসভায় অবস্থানকালে মেয়র বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে মৌলভীবাজার হাসপাতাল ও সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা মেয়র হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন বলে জানান।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন গতকাল রোববার বলেন, গতকাল ভোরে মেয়রকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল।