অসুস্থ হয়ে পড়লেন অবরুদ্ধ উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান অবরুদ্ধ অবস্থায় গতকাল বুধবার নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় অভিযুক্ত ব্যক্তিদের বিচারসহ ১৩ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে উপাচার্যকে আট ঘণ্টা করে অবরুদ্ধ রাখার কর্মসূচি পালন করছে বঙ্গবন্ধু পরিষদ। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টায় উপাচার্যের দপ্তরে তালা দেয় বঙ্গবন্ধু পরিষদ। উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে যুক্ত হয়েছে প্রগতিশীল শিক্ষক জোট। গতকাল বুধবার বিকেলে এ জোটের শিক্ষকেরা উপাচার্যের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেন। আন্দোলনরত শিক্ষকেরা জানান, অবরুদ্ধ অবস্থায় বিকেলে উপাচার্য অসুস্থ হয়ে পড়েন। মানবিক দিক বিবেচনা করে আন্দোলনরত শিক্ষকেরা উপাচার্যকে তাঁর বাসভবনে পাঠান। উপাচার্য চলে যাওয়ার পর শিক্ষকেরা প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রার দপ্তরে তালা দেন। বিকেল পাঁচটায় শিক্ষকেরা তালা খুলে দিলে কর্মকর্তারা বেরিয়ে যান।

এদিকে, উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে যুক্ত হয়েছে প্রগতিশীল শিক্ষক জোট। এ জোটের ব্যানারে শিক্ষকদের বড় একটি অংশ বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সব অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্য বন্ধের দাবি জানান। প্রগতিশীল শিক্ষক জোটের মুখপাত্র ও রসায়ন বিভাগের প্রধান মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই আমরা সোচ্চার রয়েছি।’ ���9��x]����াচিয়ে অবিরাম ডাকে। কোমল সুরের ডাক, ক্রক... ক্রকু...ক্র..। কাঁটাওয়ালা ঝোপ, বাঁশঝাড়, খেজুর ও অন্যান্য ছোট গাছে কাঠি বিছিয়ে বাসা বানিয়ে এরা ডিম পাড়ে। ডিমগুলো সাদা বর্ণের। ১৩ দিনে ডিম ফোটে।

  ছেলেবেলায় কাউবয় হ্যাট পরে অনেক শহুরে সাহেবকে এয়ারগান নিয়ে গ্রামে পাখি শিকারে আসতে দেখেছি। তারা যেসব পাখি মারত, তার মধ্যে তিলা ঘুঘুর সংখ্যা থাকত সবচেয়ে বেশি। এখন গ্রামের মানুষ অনেক সচেতন, এয়ারগানও নিষিদ্ধ। তাইতিলা ঘুঘুর সংখ্যা দেশে নেহাত কম নয়। তবে বনের এই ঘুঘু রাজধানীর কাঁটাবনে পাখির দোকানসহ পাখি ব্যবসায়ীদের খাঁচায় দেখা যায়। এ ব্যাপারে আইনের সঠিক প্রয়োগ দরকার।