অসুস্থ হাসনা হামিদকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক সাংসদ ও আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রয়াত অধ্যাপক হামিদুর রহমানের স্ত্রী অসুস্থ হাসনা হামিদকে দেখতে নগরের স্কয়ার হাসপাতালে যান। খবর বাসসের।

প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিত্সকদের কাছে হাসনা হামিদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। অসুস্থ হাসনা হামিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নসরুল হামিদের মা।