মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আব্বাস উদ্দিনের আদালত বর্জন করেছেন আইনজীবীরা। আদালতের ওই বিচারকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে তাঁরা গতকাল মঙ্গলবার এই কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে, মাগুরা শহরের পারলা গ্রামের রাজন বিশ্বাস গত ৩০ এপ্রিল হেদায়েত হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে হেদায়েত হোসেন জ্যেষ্ঠ বিচািরক হাকিম আব্বাস উদ্দিনের আদালতে উপস্থিত হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন প্রার্থনা করেন। কিন্তু হাকিম তাঁকে জামিন দেননি। জামিন না দেওয়ায় আসামি পক্ষের দুই আইনজীবী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুজ্জামান ও উপপ্রচার সম্পাদক শাখারুল ইসলামের সঙ্গে বিচারক আব্বাস উদ্দিনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ ঘটনায় আইনজীবীরা আদালত বর্জন করেন।
যোগাযোগ করা হলে বিচারক মো. আব্বাস উদ্দিন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।