অস্টিওপোরেসিস দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাড় ক্ষয় বা দুর্বল হওয়া (অস্টিওপোরেসিস) রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি জরুরি। এই রোগ থেকে দূরে থাকতে হলে নিয়মিত শারীরিক পরিশ্রম দরকার। গতকাল শনিবার বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। বিশ্ব অস্টিওপোরেসিস দিবস ২০১৪ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও কাল সোমবার বিশ্ব অস্টিওপোরেসিস দিবস পালিত হবে। চিকিৎসকেরা বলেন, হাড় ক্ষয়রোগ নীরব ঘাতকের মতো। তেমন কোনো উপসর্গ না থাকায় সহজে ধরা পড়ে না। ফলে এ রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।