অস্ট্রেলিয়া গেছেন কাজী জাফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেছেন৷ গতকাল শুক্রবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান৷ সেখান থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের উড়োজাহাজযোগে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন৷
কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা জানান, অস্ট্রেলিয়ায় কাজী জাফর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করাবেন ও উন্নত চিকিৎসা নেবেন৷ সেখানে তাঁর ছোট মেয়েসহ পরিবারের সদস্যরা আছেন৷