অস্ট্রেলিয়া ফুটবল দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়া ফুটবল দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের (এফএফএ) নিরাপত্তা-সংক্রান্ত একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী তাদের এ আশ্বাস দেন।
বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী ১৭ নভেম্বর ম্যাচটি হওয়ার কথা। তবে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়া তাদের উদ্বেগের কথা জানিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে এফএফএর নিরাপত্তা-সংক্রান্ত একটি প্রতিনিধিদল আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে এল।
প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, তাদের বলেছি, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।