অস্ট্রেলিয়া ভ্রমণে ভাড়া কমাল এয়ার এশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি যাত্রীদের অস্ট্রেলিয়া ভ্রমণে ভাড়া কমিয়েছে এয়ার এশিয়া। ঢাকা-কুয়ালালামপুর-সিডনি এবং ঢাকা-কুয়ালালামপুর-মেলবোর্ন রুটের জন্য নতুন এ ভাড়া প্রযোজ্য হবে।

ঢাকা-কুয়ালালামপুর-সিডনির এক রুটের সর্বনিম্ন ভাড়া ৩১৯০০ এবং একই রুটের রিটার্ন টিকিটসহ সর্বনিম্ন ভাড়া ৫৬৯০০ টাকা। ঢাকা-কুয়ালালামপুর-মেলবোর্নে এক রুটের সর্বনিম্ন ভাড়া ৩২৬০০ এবং রিটার্ন টিকিটসহ সর্বনিম্ন ভাড়া পড়বে ৫৮৬০০ টাকা। এ ভাড়ার মধ্যে যাত্রীরা বিনা মূল্যে সাত কেজি ওজনের হাতের লাগেজ বহন করতে পারবে। ঢাকা থেকে এয়ার এশিয়া প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে।

বাংলাদেশে এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের ভাইস চেয়ারম্যান শেখ মামুন বলেন, এ সুযোগের ফলে দুই দেশের যাত্রীদের ভ্রমণ বাড়বে। বিজ্ঞপ্তি।