অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যাক এশিয়া বাংলাদেশের আয়োজনে আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে’। অস্ট্রেলিয়ার সাতটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে এই ওপেন ডেতে। এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে ভর্তিসংক্রান্ত তথ্য, বৃত্তি এবং যাবতীয় বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এই আয়োজনে অংশগ্রহণ করছে অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি, ডিকিন ইউনিভার্সিটি, লা ট্রোব ইউনিভার্সিটি, ম্যাককুয়েরি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যানবেরা, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সিডনি এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। আয়োজনটি হোটেল আমারিতে (রোড ৪১, গুলশান-২) অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি