অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী গিলার্ডকে হাসিনার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গিলার্ডের দায়িত্ব গ্রহণ উপলক্ষে গতকাল শুক্রবার এক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমার বিশ্বাস, দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে গড়ে ওঠা সহযোগিতা, সমঝোতা ও বন্ধুত্বের বন্ধন ভবিষ্যতে আপনার নেতৃত্বে দুই দেশের জনগণের মধ্যে আরও জোরদার ও দৃঢ় হবে।’ খবর বাসসের।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, জুলিয়া গিলার্ডের নেতৃত্বে অস্ট্রেলিয়ার উন্নয়ন জোরদার হবে। তিনি জুলিয়ার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং অস্ট্রেলিয়ার বন্ধুপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।