প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির মাস্টার অব ইনফরমেটিকস শাকির করিম সিডনির উইন্ডসর ইনস্টিটিউট অব কমার্স থেকে ২০১৩ সালের শ্রেষ্ঠ প্রশিক্ষকের পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক ছাত্রশিক্ষার মান, সার্বিক ছাত্র অভিজ্ঞতা ও শিক্ষকতার কৌশল উন্নয়নে অবদান রাখার জন্য সম্প্রতি শাকিরকে এই পুরস্কার দেওয়া হয়। তিনি বর্তমানে সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে ই-কমার্স ও সিকিউরিটি বিষয়ে পিএইচডি করছেন। তাঁর বাবা বাংলা একাডেমির সাবেক পরিচালক এ এস এম এনায়েত করিম। বিজ্ঞপ্তি।