অস্ট্রেলিয়ায় দুর্ঘটনায় দুই বাংলাদেশি ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি ছাত্র নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের ধারণা, কার রেস করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। আজ বুধবার স্থানীয় সময় ভোররাত চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে এবিসি নিউজের খবরে বলা হয়। খবরে আরও বলা হয়, গুরুতর আহত ছাত্রটি সেন্ট জর্জ হাসপাতালে চিকিৎসাধীন।

ট্রাফিক অ্যান্ড হাইওয়ে পেট্রল কমান্ডের সুপারিনটেনডেন্ট স্টুয়ার্ট স্মিথ বলেন, তিনজনই বাংলাদেশি ছাত্র। তাঁদের বয়স ২০-এর মতো। গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগেই চুরমার হয়ে যায়। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে থাকা অন্য অনেক গাড়িই পরীক্ষা করেছি। ধারণা করা হচ্ছে, রেস করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে।’