অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হচ্ছেন কাজী ইমতিয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার বলা হয়েছে, কূটনীতিক কাজী ইমতিয়াজ হোসেন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন সদস্য। তিনি বর্তমানে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। এর আগে তিনি নিউইয়র্ক, কলকাতা, জেনেভা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কাজী ইমতিয়াজ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্যারিসে আন্তর্জাতিক জনপ্রশাসন ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে ডিপ্লোমা করেন। বাসস।