অস্ট্রেলীয় পুরস্কার পেলেন নাদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক নাদির জুনাইদ ‘অস্ট্রেলিয়ান অ্যালামনাই এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’ গ্রহণ করেছেন। অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার সরকার সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বাছাই করে এ পুরস্কার দেয়। ঢাকার ওয়েস্টিন হোটেলে অস্ট্রেলিয়ান হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি নেন নাদির জুনাইদ। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। নাদির অস্ট্রেলীয় সরকারের ইনডেভার পোস্টগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড গ্রহীতা হিসেবে সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। বাসস।