অস্ত্র আইনের মামলায় ১৭ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র আইনের মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম আলমগীর ওরফে আলম। আজ সোমবার সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সরকারি কৌঁসুলি রুবেল পাল প্রথম আলোকে বলেন, ১৫ বছর আগের একটি অস্ত্র মামলায় আসামি আলমগীরকে অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছরসহ মোট ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে দুটি সাজা একসঙ্গে চলবে। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। ২০০০ সালের ২৮ জুন পূর্ব রাউজান থেকে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেয়। আলমগীরের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।