প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল রোববার সন্ধ্যায় যুবদলের কার্যালয় থেকে আটটি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় তৈরি একটি শাটার গান উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও বসেন। নগরের বোয়ালিয়া ওসি জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের রাজার হাতা এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে অভিযান চালানো হয়। নাশকতার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী