প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা সড়কের হঠাৎপাড়া এলাকা থেকে গত রোববার রাতে একটি পিস্তল, সাতটি গুলি ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় আবদুর রশিদ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি বাবুপুর গ্রামের রমজান আলীর ছেলে। শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে একটি ভটভটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে এসব জব্দ ও ভটভটির চালক আবদুর রশিদকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ