অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর এলাকায় নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে গতকাল মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় দুটি গুলিসহ একটি পাইপগান ও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর এলাকার নির্মাণাধীন ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ওই অস্ত্রগুলি ও ককটেল উদ্ধার করা হয। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।