অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গতকাল শনিবার দুপুরে দুটি ভারতীয় পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে নওগাঁর ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ সময় পাঁচ কেজি জিরা জব্দ করা হয়। নওগাঁর ৪৩ বিজিবির অতিরিক্ত পরিচালক আনোয়ারুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেলা দেড়টার দিকে গোমস্তাপুর উপজেলার গঞ্জের বাজার এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র ও জিরা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য দুই লাখ টাকা।