প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের সাতঘরিয়াপাড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার একটি এলজি ও একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা রশিদ আহমদ ও নুরুল আমিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নুরুল আমিনের নেতৃত্বে কিছু লোক অস্ত্র নিয়ে রশিদের ওপর হামলা চালাতে যায়। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুবীর পাল ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি ও একটি রামদা উদ্ধার করা হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|