প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তের ধানখেত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪৩ বিজিবির পরিচালক জাহিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্তের লালমাটিয়া এলাকায় অভিযান চালালে কিছু চোরাকারবারি দৌড়ে পালায়। পরে ধানখেতের মধ্যে থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।