অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, চকপাড়া সীমান্ত এলাকার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে কাশিয়াবাড়ি গ্রামের শাকিল উদ্দিন (২৮) ও রসুলচক পিরানি গ্রামের শাহজাহান বাবুর (২০) নামে মামলা হয়েছে।