অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় হাবু মিয়া নামের এক রিকশাচালকের বাড়ি থেকে গতকাল শুক্রবার একটি শটগান ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, গতকাল সকালে পারিবারিক কলহের জের ধরে হাবু মিয়ার স্ত্রী রেহেনা প্রতিবেশীদের জানিয়ে দেন, তাঁদের ঘরে অস্ত্র আছে। পরে পুলিশ ওই বাড়ি থেকে একটি দেশি শটগান, পাঁচটি চাপাতি, চারটি টেপসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।