অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার আন্দরচক গ্রাম থেকে গতকাল শুক্রবার একটি পাইপগান ও একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার রাতে ডাকাত সন্দেহে খালিক মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর বসতঘরের পেছনে মাটির গর্ত থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।