অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন ছিন্নমূল গেটের বিপরীতে জালালাবাদ এলাকা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুটি এলজি উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশ অস্ত্র দুটি উদ্ধার করে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।বায়েজিদ থানার পুলিশ জানায়, স্থানীয় লোকজনের উপস্থিতিতে অস্ত্র জব্দের তালিকা তৈরি করা হয়। এসব অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের ধরতে পুলিশ অভিযান চালাবে।