অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের একটি বাসায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ১০ বোতল ফেনসিডিল ও ২১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় শওকত আলী (৩০) ও মোছাম্মৎ শামসুন্নাহার (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, তাঁদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।