অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথর বাজার থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি সাটার গান ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইয়াকুব (৩০) ও প্রণব (২৬)। র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন হিমাদ্রী শেখর রায় জানান, র্যাব ক্রেতা সেজে ওই বাজারের পাশে একটি বাড়ির পাশ থেকে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করে।