অস্ত্র উদ্ধার মামলায় চার নেতা, মিথ্যা দাবি ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার আযম খান সরকারি কমার্স কলেজে গত মঙ্গলবার গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর ছাত্রলীগের চার নেতার নামে মামলা হয়েছে।
অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় বুধবার রাতে ডিবির উপপরিদর্শক (এসআই) রশিদুল ইসলাম বাদী হয়ে নগর ছাত্রলীগের সভাপতি দেবদুলাল বাড়ৈ ওরফে বাপ্পি, সহসভাপতি সবুজ হাজরা, অর্থ সম্পাদক সজল বাড়ৈ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ওরফে মানিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনের নামে অস্ত্র মামলা করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকে মহানগর ছাত্রলীগ। এতে লিখিত বক্তব্যে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন দাবি করেন, পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য মামলা করা হয়েছে।