উত্তরায় খাল থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ১০৮টি চায়নিজ পিস্তল, ২৫০টি ম্যাগাজিন, ১১টি বেয়নেট ও এক হাজারটি গুলি। অস্ত্র ও গুলিগুলো সাতটি কাপড়ের ব্যাগের মধ্যে ছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহমুদুল হক প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ঢাকা ও গাজীপুরের আটজন ডুবুরি অস্ত্রগুলো উদ্ধার করেছেন।
বিকেল পাঁচটা থেকে ডুবুরিদের শুরু হওয়া এই অভিযান এখনো চলছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।
