অস্ত্র ও কার্তুজসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে একটি এলজি ও একটি তাজা কার্তুজসহ দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, গতকাল ভোররাতে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস ও উপপরিদর্শক (এসআই) লিমন ঘোষের নেতৃত্বে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাছরপাড়া এলাকার বাসিন্দা মৃত আবদুল জলিলের ছেলে নূর আহমদের বাড়িতে অভিযান চালান। এ সময় রান্নাঘরের মাচার ওপর থেকে পলিথিনে মোড়ানো একটি এলজি ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় নূর আহমদ (৬০) ও তাঁর ছেলে আবদুল গফুরকে (৩০) আটক করা হয়।