অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইন, আরমানিটোলা, যাত্রাবাড়ী ও গুলশান এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৪টি গুলি, দুই হাজার ৯০০ বোতল ফেনসিডিলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র জানায়, গত মঙ্গলবার বেলা আড়াইটা থেকে রাত ১১টা পর্যন্ত ডিবি পুলিশ রাজধানীতে এসব অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির সহকারী কমিশনার রহমতউল্লাহ চৌধুরী ও জাহাঙ্গীর আলম এবং লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদা আফরোজ। এসব ঘটনায় কদমতলী, বংশাল, যাত্রাবাড়ী, রামপুরা ও গুলশান থানায় পৃথক পাঁচটি মামলা হয়েছে।