অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বসতবাড়ি থেকে একটি দেশীয় রিভলবার, একটি গুলি ও একটি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ২ নম্বর কাটলা ইউনিয়নের চকেন্দর গ্রামের জিয়াউর রহমানের বাড়ি থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।কাটলায় বিজিবির বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার সামছুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিয়াউর রহমানের বাড়ির রান্নাঘরের চুলার মধ্যে কাগজে মোড়ানো অবস্থায় রাখা ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।