অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের পূর্বগুজরা ইউনিয়নের সিকদার বাড়ির কাছে ঝোপের ভেতর থেকে গতকাল শুক্রবার সকালে পুলিশ তিনটি দেশি বন্দুক, চারটি কার্তুজ ও চারটি টর্চলাইট উদ্ধার করেছে। পুলিশ জানায়, এক নারী গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অস্ত্রগুলো দেখতে পান। বিষয়টি তিনি গ্রামের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই মোহামঞ্চদ মহসিনের নেতৃত্বে পুলিশ দল অস্ত্রগুলো উদ্ধার করে।