অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় র‌্যাব সদস্যরা গতকাল বুধবার বেলা পৌনে একটার দিকে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁরা হলেন সদর উপজেলার বরইটুপি গ্রামের মিন্নাফ মণ্ডল (৩৭) ও বটতৈল কবিরাজপাড়ার লাল্টু (৩৫)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তাঁদের বরইটুপি গ্রাম থেকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি পাইপগান ও চারটি গুলি উদ্ধার করা হয়।