অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়া থেকে গতকাল সোমবার দুপুরে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল লালাপাড়ার একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে সেই ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ