অস্ত্র ও গুলিসহ তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজার থেকে রিভলবার, ছয় রাউন্ড গুলিসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে দৌলতপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।ওই তরুণের নাম কল্লোল (২২)। তিনি নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, কল্লোল অস্ত্র বিক্রির জন্য এলাকায় এসেছিলেন। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।