অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী দক্ষিণ দেওয়ালিয়া বাড়ির বাগানবাড়ি এলাকা থেকে দুটি গুলি ও পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. বিদ্যুৎ (২৭)। তিনি খুলনার সোনাডাঙ্গা থানার শিববাড়ী এলাকার টিটু শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতির সময়ে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে দেওয়ালিয়া বাড়ির বাগানবাড়ি চৌরাস্তা মোড় থেকে বিদ্যুৎকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছে।কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোজায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।