অস্ত্র ও ফেনসিডিল বহনের অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি বিদেশি পিস্তল ও এক হাজার বোতল ফেনসিডিল বহন করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার ফরিদপুর সদরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. আরিজুল সরদার (৩০)। তাঁর বাড়ি যশোরের শার্শা উপজেলার রাড়িপুকুর পশ্চিমপাড়া এলাকায়। আরিজুল সরদার বলেন, ‘অস্ত্র ও ফেনসিডিল সম্পর্কে আমি কিছুই জানি না। আমি ঢাকা যাওয়ার জন্য যাত্রী হিসেবে ওই ট্রাকে উঠেছিলাম।’ফরিদপুর র্যাব ক্যাম্পের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম দাবি করেন, তল্লাশি চালানোর সময় ট্রাক থেকে আরিজুল সরদারকে গ্রেপ্তার করা হয়।