অস্ত্র ও বোমাসহ চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় অস্ত্র, গুলি, বোমাসহ ইকাজ তুল্লা (৩৯) নামের এক ব্যক্তিকে গতকাল ভোরে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের ভাষ্যমতে, ইকাজ তুল্লা চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য। তাঁর বাড়ি গাংনীর হিন্দা গ্রামে। র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার ভোর চারটার দিকে র‌্যাব হিন্দা গ্রামের একটি মাঠ ঘিরে ফেলে ইকাজ তুল্লাহকে একটি শাটার গান, চারটি গুলি, চারটি তাজা বোমা, দুটি রামদাসহ আটক করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ইকাজ তুল্লাহকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চরমপন্থী দলের সদস্য। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।