অস্ত্র ও মাদক চোরাচালান রোধের আহ্বান শেখ হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাগুলোকে অস্ত্র-মাদক চোরাচালান প্রতিরোধে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বিগত বছরে তাঁর সরকারের আমলে নিষ্ঠাবান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেবায় দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল। ৫ জানুয়ারির অনুষ্ঠিত নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর শ্রম ও আত্মত্যাগের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সবার সহায়তায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সরকার উন্নয়নকার্যক্রম চালিয়ে যেতে পারছে। তিনি সমাজের স্থিতিশীলতা, শান্তি প্রতিষ্ঠায় অস্ত্র ও মাদক চোরাচালানের মতো অবৈধ কর্মকাণ্ডকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে কঠোর নজর রাখার নির্দেশ দেন। তিনি বলেন, চোরাচালানকারী এবং সন্ত্রাসীদের কোনো নির্দিষ্ট ভূ-সীমা নেই। তাই তিনি অন্য দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে দৃঢ় সহযোগিতা গড়ে তোলার মাধ্যমে অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা বন্ধ করার আহ্বান জানান।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ মুশতাক বক্তব্য দেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

)