অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা পৃথক কয়েকটি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন। গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসব অভিযান চালানো হয়।র্যাব-৯ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টায় বিশ্বনাথ উপজেলার নয়ামত্স্যপুর গ্রামে অভিযান চালিয়ে একটি মামলার পলাতক আসামি মো. ফরিদ আলীকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬৫ বোতল হুইসকি, আট বোতল বিয়ার ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।ভোর সাড়ে পাঁচটায় অপর আরেকটি অভিযানে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকা থেকে আনোয়ার খান নামের এক ব্যক্তিকে (৪২) একটি এলজি বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে।এ ছাড়া সকাল আটটায় সিলেটের মোগলাবাজার থানার শ্রীরামপুর রাস্তায় চেকপোস্টে একটি গাড়ি তল্লাশি করে ২০ বোতল রিকোডেক্স ও ১০ বোতল ফেনসিডিলসহ হোসেন আহম্মদ (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মাদারখাল গ্রামে। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে সংশ্লিষ্ট থানাগুলোয় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন।