অস্ত্র ও মাদকসহ ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত বৃহস্পতিবার রাতে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মতিঝিল থানার ফকিরাপুলের কাঁচাবাজারে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আমিনুল ইসলাম, জসীম উদ্দিন, মো. সোহেল ও মকবুল হোসেন। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া একই দিন বিকেলে কমলাপুর এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ লিটন মিয়া ও মো. মহসিন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি।