অস্ত্র ও রক্তমাখা পাঞ্জাবি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও রক্তমাখা পাঞ্জাবি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে এসব উদ্ধার করে।
সোনারগাঁ থানার এসআই আবুল বাশার জানান, গতকাল বিকেলে ফতেপুর গ্রামে সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহীদুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ২৮টি টেঁটা, ১০টি বল্লম, ১০টি হকিস্টিক ও শহীদুল্লাহর একটি রক্তমাখা পাঞ্জাবি উদ্ধার করা হয়।