অস্ত্র ও লুটের মালসহ ছয় ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও ডাকাতির মালামালসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কবির ওরফে শাহিন (২৫), দুখু মিয়া (২৩), সাহাবুদ্দিন (২৪), নবী হোসেন (২৫), আনোয়ার হোসেন (২১) ও সোহেল মিয়া (১৫)। তাঁদের বাড়ি নরসিংদী সদর ও জেলার রায়পুরা উপজেলায়। এ সময় দুটি চাপাতি, দুটি ছুরি, তিনটি চায়নিজ চাপাতি, দুটি সেলাইরেন্স ও একটি হাতুড়ি এবং প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, হাতঘড়িসহ প্রায় সাত লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সাতজনের একটি ডাকাতদল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদী থেকে একটি বাসে করে ভৈরবে আসে। পরে তারা ওই বাসের যাত্রী সাজে। বাসটি নরসিংদীর বেলাব উপজেলার মাহমুদাবাদ এলাকায় পৌঁছার পর ডাকাতি শুরু করে একই উপজেলার নারায়ণপুর গিয়ে তারা নেমে যায়। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার উদ্দেশে নারায়ণপুর থেকে একটি বাসে ওঠে ডাকাতেরা। বাসে ওঠার পর বসা নিয়ে এক যাত্রীর সঙ্গে ডাকাতদের একজন বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে।